Class Five (প্রি-ক্যাডেট কোর্স) । English version
কোর্স সম্পর্কিত বিস্তারিত
ক্যাডেট কলেজ কোর্স কেন ৫ম শ্রেণি থেকেই করা দরকার তা জানতে ক্যাডেট কলেজ পরীক্ষার সিস্টেম সম্পর্কে জানা দরকার। বাংলাদেশে মোট ১২ টি ক্যাডেট কলেজে প্রতিবছরই সপ্তম শ্রেণিতে ভর্তির জন্য প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করা। তিনটি ধাপে মোট ৬০০ জন শিক্ষার্থীকে বাছাই করে নেয়া হয় চূড়ান্তভাবে।
ধাপগুলো হলো :
১) ৩০০ নম্বরের লিখিত পরীক্ষা
২) ২৫ নম্বরের ভাইভা পরীক্ষা
৩) ২৫ নম্বরের মেডিকেল ফিটনেস টেস্ট
৩০০ নম্বরের লিখিত পরীক্ষার মানবন্টন
- ইংরেজি - ১০০ নম্বর
- বাংলা - ৬০ নম্বর
- গণিত - ১০০ নম্বর
- সাধারণ জ্ঞান - ৪০ নম্বর
প্রতি বিষয়ে আলাদা করে পাশ করতে হয়। পাশ করতে হলে নূন্যতম ৪০ শতাংশ নম্বর পেতে হয় প্রতিটি বিষয়ে ।
মূলত, ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই ও পাঠ্যবইভিত্তিক Advanced category এর প্রশ্নের সমন্বয়ে প্রশ্ন প্রণয়ন করা হয়। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সফলতা অর্জনের জন্য সুশৃঙ্খল ও পরিকল্পিত প্রস্তুতির কোনো বিকল্প নেই। আর তাই Class 5 থেকেই ক্যাডেট কলেজ প্রস্তুতির জন্য গণিত, ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞানে শক্ত ভিত্তি গড়ে তোলা অত্যন্ত জরুরি। গণিতে ভগ্নাংশ, শতকরা, অনুপাত, ল.সা.গু–গ.সা.গু, শব্দ সমস্যা ও প্রাথমিক বীজগণিত ভালোভাবে আয়ত্ত করতে হবে। ইংরেজিতে Tense, Grammar, Vocabulary, Paragraph writing ও Comprehension স্কিল শক্ত করতে হবে, কারণ এই বিষয়েই সর্বোচ্চ নম্বর থাকে। বাংলায় ব্যাকরণ, শুদ্ধ বানান ও রচনাশৈলী চর্চা জরুরি, আর সাধারণ জ্ঞানে বাংলাদেশ বিষয়াবলি, বিজ্ঞান ও চলতি ঘটনায় সচেতন থাকতে হবে। নিয়মিত মডেল টেস্ট, সময় ব্যবস্থাপনা অনুশীলন ও ভুল বিশ্লেষণের মাধ্যমে Class 5 থেকেই প্রতিযোগিতামূলক প্রস্তুতি শুরু করলে Class 6-এ গিয়ে ক্যাডেট পরীক্ষার জন্য আত্মবিশ্বাসী ও প্রস্তুত হওয়া সম্ভব। QEC Academy তে Class 5 এর শিক্ষার্থীরা ঘরে বসেই দেশসেরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ Ex-cadets ও মেধাবী ছাত্রদের সমন্বয়ে গঠিত টিচার প্যানেল এর তত্ত্বাবধানে কোর্স করার সুযোগ পাচ্ছে।
Year long Course
Days : Monday to Thursday (Classes)
Day : Sunday (Exam)
Number of classes per month : 32 classes
No of exams per month : 4
Class Time -
- Batch 01 : 5:30 p.m. to 7:30 p.m. (Bangla and English version both: Separate Batches)
- Batch 02 : 8:00 p.m. to 10:00 p.m. ( Only Bangla version)
Subjects - Mathematics, English, Bangla, Science, Social Science
📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01805-130106, 01841-233235, 01805-130110
📍 অফিস ঠিকানা: বাসা নং#১০৯ (৩য় তলা), রোড নং#০৯, ও.আর.নিজাম আবাসিক এলাকা (মেডিকেল সেন্টারের পাশের গলি), জি.ই.সি, চট্টগ্রাম।
কোর্স করুক বা না করুক ভর্তি করিয়ে ফেললে ফী ও বেতন অফেরতযোগ্য।